সর্বশেষ হালনাগাদ: (dummy তারিখ) · সংক্ষেপে — আমরা যতটুকু না হলেই নয়, ততটুকুই নিই; কারও কাছে বিক্রি করি না।
ক. আপনি নিজে যা দেন — ডেমো বা যোগাযোগ ফর্মে দেওয়া নাম, প্রতিষ্ঠানের নাম, মোবাইল নম্বর, ইমেইল, ব্যবসার ধরন ও আপনার বার্তা।
খ. স্বয়ংক্রিয়ভাবে — সাধারণ ওয়েব লগ (কোন পেজ দেখা হয়েছে, কোন ব্রাউজার, আনুমানিক অবস্থান)। এগুলো দিয়ে কোনো ব্যক্তিকে শনাক্ত করা হয় না।
গ. সফটওয়্যারের ভেতরের ডেটা — ক্লাউড প্যাকেজে আপনার ব্যবসায়িক ডেটা আমাদের সার্ভারে থাকে। এই ডেটার মালিক আপনি। আমরা শুধু আপনার অনুরোধে (যেমন সমস্যা সমাধানে) এবং আপনার অনুমতি নিয়েই সেটি দেখি।
আপনার সাথে যোগাযোগ করতে, ডেমো ঠিক করতে, প্রস্তাব পাঠাতে, সেটআপ ও সাপোর্ট দিতে, এবং ওয়েবসাইটটা কোন অংশে কাজে লাগছে তা বুঝতে। এর বাইরে অন্য কোনো কাজে নয়।
সাধারণভাবে কারও সাথেই নয়। ব্যতিক্রম শুধু দুটো — (ক) যে সেবাদাতাদের ছাড়া কাজ চলে না (যেমন সার্ভার হোস্টিং বা ইমেইল সেবা), তাদের কাছে প্রয়োজনীয় অংশটুকু; (খ) আইনি বাধ্যবাধকতা থাকলে। কোনো অবস্থাতেই আমরা আপনার তথ্য বিক্রি করি না।
যোগাযোগের তথ্য (dummy: ২৪ মাস) পর্যন্ত, অথবা আপনি মুছে ফেলতে বললে তার আগেই। গ্রাহক হলে চুক্তি চলাকালীন ও তার পরে হিসাব-সংক্রান্ত আইনি প্রয়োজনে যতদিন রাখতে হয় ততদিন।
সংযোগ HTTPS-এ এনক্রিপ্টেড, পাসওয়ার্ড hash করে রাখা হয়, আর সার্ভারে প্রবেশাধিকার শুধু প্রয়োজনীয় কর্মীদের। তবু কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয় — তাই আপনার লগইন তথ্য গোপন রাখা আপনারও দায়িত্ব।
এই ওয়েবসাইটে কোনো ট্র্যাকিং বা বিজ্ঞাপনের কুকি নেই। (dummy: পরে Google Analytics বা Facebook Pixel যোগ করলে এই অংশটি হালনাগাদ করতে হবে এবং একটি কুকি-সম্মতির ব্যানার দিতে হবে।)
আপনি যেকোনো সময় জানতে চাইতে পারেন আমাদের কাছে আপনার কী তথ্য আছে, সেটি সংশোধন করাতে পারেন, বা মুছে ফেলতে বলতে পারেন। ক্লাউড গ্রাহক হলে সম্পূর্ণ ডেটার ব্যাকআপও চেয়ে নিতে পারেন। অনুরোধ পাঠান support@ubosbd.com-এ।
নীতিটি সময়ে সময়ে হালনাগাদ হতে পারে। উপরে "সর্বশেষ হালনাগাদ" তারিখটি দেখলেই বোঝা যাবে সর্বশেষ কবে বদলেছে।
সরাসরি লিখুন — support@ubosbd.com। আমরা কর্মদিবসের মধ্যেই উত্তর দিই।
যোগাযোগ করুন